হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি শনির আখড়া থেকে শুরু করে রায়েরবাগ বাসস্ট্যান্ডে গিয়ে পুলিশের বাধায় শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রথম সহ-সভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক বায়জিদ হুসাইন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাহিদ সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য আনিছুর রহমান খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন মৃধা, সায়রা চন্দ্রা সারা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক সজিব মৃধা,সাদেক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাবুল মল্লিক,জহিরুল ইসলাম শুভ।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল,আল মামুন সাগর, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ মান্নান, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আইন সম্পাদক তারেক মাহমুদ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা সোহাগ হোসেন, তেজগাঁও থানা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম অমি।
রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির রোমান, ৯৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক ইয়াসিন। ছাত্রদল নেতা মো. ইমরান, ইয়াসিন সানি, তানজিম সোহাগ, ইমামুল ইসলাম গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ