৪ স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার নবম ধাপের অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে পাঁচটি স্থানে অবরোধ সফলে পৃথকভাবে বিক্ষোভ মিছিল হয়।

দলীয় সূত্রে জানাযায়, মিছিল রাজধানীর শান্তিনগর মোড় থেকে মালিবাগ মোড়, ফকিরাপুল কাঁচাবাজার, পান্থপথ, বিজয়নগর পানির ট্যাংকি, খিলগাঁও ফায়ার সার্ভিস এলাকায় হয়। মিছিলে সংগঠনের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ