আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি-র্যাব মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার (৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারাদেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের ১৩২টি টহল দলসহ সারাদেশে ৪২৪টি টহল দল মোতায়েন রয়েছে।
জনতার আওয়াজ/আ আ