রাজধানীর গুলিস্তানে তানজিল পরিবহনের একটি বাসে আগুন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর গুলিস্তানে তানজিল পরিবহনের একটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ‘গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ