বিএনপি নালিশ করে বালিশ পেতে চায়: মতিয়া চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নালিশ করে বালিশ পেতে চায়: মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ১১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ১১:৩২ পূর্বাহ্ণ

 

টাফ করেসপন্ডেন্ট

বিএনপি নালিশ করে বালিশ পেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, মানুষকে সেবা করা তো দূরের কথা, বিএনপি জন্মই খুন-ষড়যন্ত্রের মধ্য দিয়ে।

শনিবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত কর্তৃক হত্যার হুমকি এবং কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষকলীগ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়।

মতিয়া চৌধুরী বলেন, তারা (বিএনপি) এ কথা অস্বীকার করতে পারবে না। তারাই ১৫ আগস্ট ও ৩ নভেম্বরর সঙ্গে জড়িত ছিলো, তারা তো অস্বীকার করে না। যখন তারা বলে ’৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার। এ কথায় তারা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বড় গলায় বলে স্বীকার করে।

তিনি বলেন, বিএনপি হচ্ছে কৃষক-শ্রমিক ও গণবিরোধী। বিএনপি নালিশ করে বালিশ পেতে চায়। বিএনপি নালিশের ডং হলো বালিশ পাওয়া। তাদের কোনো অর্জন নেই। আমরা জানি বিএনপির আমলে সার ছিলো না, বিদ্যুৎ ছিলো না। যোগাযোগ ব্যবস্থা ভালো ছিলো না। একমাত্র হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে তারা বিশ্বাসী।

সাবেক মন্ত্রী বলেন, আজকে খালেদা জিয়া অন্যায় জুলুম ও তার পাপের কাফফারা দিচ্ছেন৷ শেখ হাসিনার মহানুভবতার কারণে খালেদা জিয়া বাড়িতে বসে কাজের বেটি সঙ্গে নিয়ে জেল খাটে। খালেদা জিয়া ও তার পুত্র ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার নেতৃত্বে কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ যে প্রতিরোধ গড়ে তুলবে তা ভেদ করে বিএনপি এগোতে পারে নাই, পারবে না।

দেশে কৃষক-শ্রমিক মেহনতী মানুষ যদি উন্নয়ন চায়, যদি গণতন্ত্র চায়, যদি সমৃদ্ধি চায়, পেট ভরে ভাত খেতে চায়, পুষ্টিকর খাবার চায়, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই বলেও যোগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ আরও বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাড. মৃণাল কান্তি দাস, কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, নূরে আলম সিদ্দিকী হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ