অবরোধ সমর্থনে মতিঝিলে যুবদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সমর্থনে মতিঝিলে যুবদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান দশম দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মতিঝিল থেকে আরামবাগ অভিমুখে এই বিক্ষোভ মিছিল হয়।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন; সদস্য হাবিবুর রহমান হাবিব, মোর্শেদ আলম, যুবনেতা সাইদুর রহমান রয়েল, ওমর ফারুক, মহানগর দক্ষিণ যুবদল নেতা হামিদুর রহমান মামুন, তোফাজ্জল হোসেন কাজল রানা, ফারুক পাটোয়ারী, মনোয়ার হোসেন মানিক, টিপু সুলতান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ