মতিঝিলে ইশরাকের মশাল মিছিল, আটক ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মতিঝিলে ইশরাকের মশাল মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর মতিঝিল এলাকায় মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মিছিল থেকে ফেরার পথে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে আটক করে পুলিশ।

শুক্রবার (৮ডিসেম্বর) রাতে এই মশাল মিছিলটি করেন তারা। রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বেশ কিছুক্ষণের জন্য প্রায় বন্ধ থাকে মতিঝিল এলাকার স্বাভাবিক যান চলাচল।

মিছিলে মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্না, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সোবাহান, গেন্ডারিয়া থানা শ্রমিক দলের আহবায়ক ইয়াসিন।

ছাত্রদল ঢাকা দক্ষিণের যুগ্ন আহ্বায়ক শাহিন, ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি তৌকির আহমেদ হৃদয়, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির হোসেন, সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক, সাইফ আহমেদ হিমু, গেন্ডারিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সোয়েব, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রুবেল ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দীপ্ত, তুষার, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রনেতা আব্দুল্লাহ, আল-আমিন, ওয়ারী থানার ছাত্রনেতা ইমন, আকাশ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ