না'গঞ্জে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জয়িতা সম্মাননা পেলেন লিজাসহ ৫নারী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জয়িতা সম্মাননা পেলেন লিজাসহ ৫নারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জেলার পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেয়েছেন নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রাহিমা আক্তার লিজা। তিনি একইসাথে জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান। তিনি দেশের বাহিরে অবস্থান করায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহন করেন, নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মনি ও কোষাধ্যক্ষ ডালিয়া আক্তার।
এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে সানজিদা রহমান মুনমুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে আজমিয়ারা পারভীন, সফল জননী নারী ক্যাটাগরীতে সালমা সুলতানা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে রুবিনা বেগম জয়িতা নির্বাচিত হন ও সম্মাননা পান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম,বার), জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মুশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার ডেপুটি ডিরেক্টর মাহবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (অঃ দাঃ) আঞ্জুমান আরা, নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার ও প্রফেসার ড. শিরিন বেগম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ