হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
সুনির্দিষ্ট অভিযোগ ও কয়েকটি মামলার ভিত্তিতে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজিকে গ্রেফতার করেছে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তমিজির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানিয়েছে তারা।
গত ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে গুলশান-২ এর ১১১ নম্বর রোডের তার ৮ নাম্বার বাড়ি ঘিরে রেখে অভিযান চালায় র্যাব। তবে র্যাব সদস্যরা গ্রেফতার করতে গেলে আত্মহত্যার হুমকি দেন আদম তমিজি। পরে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেনি।
১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আদম তমিজি হককে গ্রেফতারে র্যাব অভিযানে গেলে তিনি বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটান। এমন পরিস্থিতি এড়াতে তাকে আটক করা হয়নি। সেসময়ে র্যাব জানায়, আদম তমিজিকে এখন গ্রেফতার না করা গেলেও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
সবশেষ গত ১৫ নভেম্বর ব্যবসায়ী আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ডিএনসিসি ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
জনতার আওয়াজ/আ আ