সরকারের জুলুমে দেশে নিস্তব্ধতা বিরাজ করছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের জুলুমে দেশে নিস্তব্ধতা বিরাজ করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকার সীমাহীন জুলম অত্যাচারের কারণে কবরের মধ্যে যে নীরব, নিস্তব্ধ পরিবেশের সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন তাদের মতো করে করার জন্য কবরের মধ্যে যে নীরবতা নিস্তব্ধ পরিবেশ সেইরকম অবস্থা দেশে বজায় রেখে সরকার সারাদেশে খেয়াল খুশিমত গণগ্রেফতার করছে এবং নানা রকম নিপীড়ন নির্যাতন করছে। কারণ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করা যাতে ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিতে না যায়। শেখ হাসিনার ভোটারদের দরকার নেই। তার দরকার ভীতি আতঙ্ক। কবরের মধ্যে যে নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা সারাদেশে জারি করে রাখতে চায়। আর এই কারণে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। ৭ জানুয়ারি নির্বাচন লোক দেখানো নির্বাচন করার জন্য তার এসব প্রক্রিয়া।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবস উপলক্ষে বিএনপি রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির এই মানববন্ধনে আওয়ামী লীগ পুলিশ যৌথভাবে হামলা চালিয়েছে। হবিগঞ্জে, নারায়ণগঞ্জে আদালতের পাশে বিএনপির মানববন্ধন শুরু হওয়ার সময় আওয়ামী লীগের আইনজীবীরা পুলিশ ডেকে এনে হামলা চালিয়েছে। এটা আওয়ামী লীগের দুঃশাসনের বৈশিষ্ট্য। আজকের ঘটনায় আবার প্রমাণিত হলো গত দেড় দশকে আওয়ামী লীগ অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, অসংখ্য মায়ের কোল খালি করেছে। আর এগুলোর প্রতিবাদ হবে এই প্রতিবাদ সহ্য করতে পারে না এসব কর্মসূচিতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, মিথ্যা প্রহসনের উপর ভর করে তিনি আর কতদিন ক্ষমতা টিকিয়ে রাখবেন? এবার আর তা টিকিয়ে রাখতে পারবেন না। আজ বাংলাদেশের জনগণ ও বিশ্বের গণতান্ত্রকামী দেশগুলো মানুষ চিনতে পেরেছে কি দুর্বিষহ স্বৈরতন্ত্র বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছে।

পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, আপনার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করবেন ১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন সারাদেশে জ্বালাপোড়াও করেনি? বিদেশিদের সাথে বৈঠক করেনি? ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে যাতে স্বীকৃতি না দেওয়া হয় তার জন্য শেখ হাসিনা বিদেশিদেরকে বলেনি, বৈঠক করেনি? এই কথাগুলো তাকে জিজ্ঞাসা করবেন যদি আওয়ামী লীগ সরকার বেহায়া না হয় তাহলে তিনি স্বীকার করবেন যে কথাগুলো তিনি বলেছেন। আর ডকুমেন্ট কিন্তু সবই আছে।

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আজ পেঁয়াজ ২১০ থেকে ২২০ টাকা কেজি। পররাষ্ট্রমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী কি জানে আজ পেঁয়াজের কেজি ২০০ টাকার উপরে। ঠিকই হয়ে যান। কিন্তু এগুলোতে তিনি ভ্রুক্ষেপ করে না। মানুষ মরে যাক কষ্ট পাক এতে তার কিছু যায় আসে না। ওনার যে কাজ অবৈধ সত্ত্বা নিয়ে টিকে থাকা ক্ষমতাকে ধরে রাখা আর নিজের দলকে দিয়ে গোটা দেশে লুটপাট করা সেটাই তিনি করে যাচ্ছে। আর এই কারণে শত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে জাতীয়তাবাদী শক্তি রাজপথে আছে রাজপথে থাকবে।

রিজভী বলেন, সরকার মনে করেছিল জুলুম নির্যাতন ভয়-ভীতি দেখিয়ে জাতীয়বাদী শক্তিকে দমিয়ে রাখবে এত কিছুর পরেও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জনগণের ঢল নেমেছিল। চারপাশে গোয়েন্দা পুলিশ গিজগিজ করেছে তার মধ্যেও জনগণ বুক ফুলিয়ে বিএনপির মানববন্ধনে অংশগ্রহণ করেছে। সারাদেশে গণগ্রেফতারের মধ্যেও প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি করেছে যদিও বাধা দিয়েছে হামলা করেছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ