আন্দোলন চলছে, বিজয় সুনিশ্চিত: রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলন চলছে, বিজয় সুনিশ্চিত: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন চলছে। সবাই রাজপথে থাকুন। আমাদের বিজয় সুনিশ্চিত।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে জাগপার পক্ষ থেকে মিরপুরে ‘শহীদ বুদ্ধিজীবী সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী দেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছিল। আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে দেশে বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন, অত্যাচার-নির্যাতন এবং গণগ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এভাবে একটি সভ্য রাষ্ট্র চলতে পারে না।

তিনি বলেন, আজ বাংলার মজলুম মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত! কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫৩ বছরেও অধিকার বঞ্চিত তালিকায় এখনো বাংলার মজলুম খেটে খাওয়া মানুষেরা। ইনশাআল্লাহ খুব শিগগিরই বাংলার মানুষ তাদের ভাগ্য বদলের সরকার ফিরে পাবে। একদফা দাবিতে আন্দোলন চলছে। সবাই রাজপথে থাকুন। আমাদের বিজয় সুনিশ্চিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া, যুবনেতা বিপুল সরকার, মনোয়ার হোসেন, শাহ আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ