নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৮৯৬ প্রার্থী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৮৯৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৯৬ জন। রোববার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৭১৬ জন প্রার্থী। বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জন, আপিল দায়ের করেছিল ৫৬০টি এবং আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬টি ও আপিল নামঞ্জুর হয়েছিল ২৭৪টি। আজকে সারাদেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে ৫টি। প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৭টি দল ও স্বতন্ত্র মিলে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দলের সবগুলো দলই অংশগ্রহণ করছিল। সে সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিলো ১ হাজার ৮৬১জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা ১ হাজার ৭৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থীর হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২৮ জন প্রার্থী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ