নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক তরুণী (২০) কে কার্টন তৈরির অপর এক কারখানার ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার চারদিন পর ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা অপর একজনকে আসামী করে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামীরা হলো, ফতুল্লার গাবতলী টাগাড়পাড় এলাকার মোঃ মিঠু (৩০), মোঃ বাপ্পী (৩৫) সহ অজ্ঞাতনামা আরো একজন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মামলায় উল্লেখ্য করা হয়, ভুক্তভোগী ওই তরুনী চার মাস ধরে গাবতলী টাগারপাড়স্থ আরএন গার্মেন্টেসে সুইং অপারেটর হিসেবে কাজ করে আসছিলো। ১৭ ডিসেম্বর দুপুর সোয়া একটার দিকে দুপুরের খাবারের জন্য বাসায় আসার পথে অভিযুক্ত আসামীরা তাকে জরুরী কথা আছে বলে লালপুরস্থ মহসীন মিয়ার জেএম প্যাকেজিং নামক একটি কার্টুন কারখানার ভিতরে নিয়ে যায় এবং তাকে ভয় দেখিয়ে চুপ থাকার কথা বলে। কারখনাটির লোকজনকে বলে ইনি তোমাদের ভাবি। পরে কারখানার ভিতরে একটি রুমে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত মোঃ মিঠু তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় অপর অভিযুক্ত বাপ্পি এবং অজ্ঞাতনামা অপর এক যুবক দরজার বাইরে পাহারারতবস্থায় দাড়িয়ে থাকে। দুইটার দিকে তাকে ছেড়ে দেয় এবং ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ