ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত রাজপথে থাকব : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত রাজপথে থাকব : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে। ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করেন।

তারা প্রেস ক্লাব এলাকায় সব শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করেন।

এসময় নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের কাছে ‘ডামি নির্বাচন বর্জন’ ও অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জনপ্রতিনিধিত্বহীন সরকারকে সরিয়ে দেশে জনগণের সরকার কায়েম করব। মানুষকে সচেতন করতে কথা বলব, জনসম্পৃক্ত করব। মানুষের সরকার প্রতিষ্ঠিত করব, ইনশা আল্লাহ।

তিনি বলেন, সরকার না কি উন্নয়নে ভরে দিয়েছে দেশকে, তাহলে তারা কেন জনগণের ভোটকে ভয় পায়? এই প্রশ্ন আজ বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রশ্ন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ