রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার সকালে শান্তিনগর বাজারে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ডামি ও প্রহসনের নির্বাচন বর্জন করার এবং অসহযোগ আন্দোলনকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক আসাদ মুরাদ তালুকদারসহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকা ও আশেপাশে যুবদলের কেন্দ্রীয় জনসংযোগ এবং প্রচারপত্র বিতরণ করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেএমএস মোসাব্বির সাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ