সমমানা পেশাজীবী গণতান্ত্রিক জোটের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমমানা পেশাজীবী গণতান্ত্রিক জোটের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ডামি নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ ক‌রে‌ছে সমমানা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

সোমবার (১ জানুয়ারী) তোপখানা রোড মেহেরবা প্লাজার সামনে থেকে, পল্টন মোড় হয়ে আকরাম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

এসময় জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, আসন্ন নির্বাচন স্থগিত করতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন এবং সরকারকে দায়ী থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, আবুল কালাম আজাদ, শেখ আলী মোল্লা আলীম, মুহাম্মদ ওমর ফারুক, নারী নেত্রী লাভলী আক্তার, রিয়া মনিসহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ