আড়াইহাজারে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ আটক-৪ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ আটক-৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কবিরাজের কাছে যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ২২ বছর বয়সের এক সন্তানের জননী গৃহবধূকে ব্রহ্মপুত্র নদের পাড়ে গণধর্ষণ করেছে একদল লম্পট। তিনি উপজেলার পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার সদর পৌরসভার মাঝেরচর এলাকায় এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বুধবার (৩ জানুয়ারী) সকালে আড়াইহাজার থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৪ লম্পটকে আটক করে।
গ্রেফতাররা হলো, মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া (২৬) আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইলিয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা (২৩) মাঝেরচর এলাকার কাশেমের ছেলে কামরুল ইসলাম (৩০) ও মাধবদীর দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল (২৭)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, ধর্ষিতা ওই সময় নিজ বাড়ী থেকে আসামী কামরুল ইসলামের অটোরিকশাতে চড়ে রহিমদী এলাকায় এক কবিরাজের বাড়ীতে যাচ্ছিলেন। পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ী নষ্ট হয়ে গেছে বলে কামরুল রাস্তার পাশে গাড়ী থামায়। এ সময় পাশে ওৎ পেতে থাকা অভিযুক্তরা এসে কামরুলের সহযোগিতায় ধর্ষিতাকে রাস্তার পাশের স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দল বেঁধে ধর্ষণ করে। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ধর্ষিতা বাড়ীতে এসে ঘটনা জানালে অভিভাবকরা পুলিশকে জানান। এই ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ