আইনজীবীদের রাজনীতিতে টেনে আনা বিএনপির ভুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনজীবীদের রাজনীতিতে টেনে আনা বিএনপির ভুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া বিএনপি পন্থী আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজী এর কোন মর্মার্থ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।

এ সময় তিনি বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচার কার্যে মনোনিবেশ করছেন। আইনজীবীদের রাজনৈতিক কর্মকান্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।

মন্ত্রী আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এছাড়াও তিনি বলেন, যারা নির্বাচনকে তামাশার নির্বাচন বলে এটা তাদের বক্তব্য। কারণ জনগণের কর্মকান্ডই বলে দিচ্ছে জনগণ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং তারা অংশগ্রহন করবেন।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ