রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিশাল লাঠি মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিশাল লাঠি মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডামি নির্বাচন বর্জনের দাবিতে শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজার এলাকায় মিছিল করে তারা ।
অবৈধ নির্বাচন মানি না মানব না, ডামি নির্বাচন মানি না মানব না, একতরফা নির্বাচন মানি না মানব না, ভোট চোর, ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, শ্লোগান দিয়ে কারওয়ার বাজার এলাকা প্রকম্পিত করে নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী। তিনি বলেন, অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, তাতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সহ সভাপতি আহসান উদ্দিন খান শিপন, আব্দুল হালিম খোকন, তারেকুজ্জামান তারেক, রফিকুল ইসলাম রফিক, এজমল হোসেন পাইলট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আরা উর্মি,যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিয়ষক সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম শিকদার রানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদল উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হামিদ নিরব, মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক, ঢাবি, রাজু আহামেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি ছাত্রদল, শামিমুর হোসেন, সহ -সাংগঠনিক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শাহাদাৎ হোসেন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক বুটেক্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এস এম আল মাহমুদ দিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ