৪ ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে, জানালো ইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে, জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় মোট ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এর আগে সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রমুখী হচ্ছেন ভোটাররা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ