আড়াই বছর প্রেমের পর মৌসুমী হামিদের বিয়ে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াই বছর প্রেমের পর মৌসুমী হামিদের বিয়ে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বিয়ের পিঁড়িতে বসছেন মৌসুমী হামিদ। পাত্র স্ক্রিপ্ট রাইটার, এক্সিকিউটিভ প্রডিউসার ও নির্মাতা আবু সাইয়িদ রানা। গতকাল বুধবার অভিনেত্রীর নিজের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।

ছোট পরিসরে অভিনেত্রীর নিজের বাসায় এ অনুষ্ঠান হয়। আগামীকাল শুক্রবার তাদের বিয়ে। এমনটা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই।

তিনি বলেন, খুব ছোট পরিসরেই আয়োজন করেছি। কাল বিয়ে। সবার কাছে দোয়া চাই যেন নতুন জীবনটা সুন্দরভাবে শুরু করতে পারি।

মৌসুমীর হবু বর কে এই আবু সাইয়িদ?মৌসুমীর হবু বর কে এই আবু সাইয়িদ?
পাত্রের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দুই থেকে আড়াই বছর আগে গোলাম সোহরাব দোদুল ভাইয়ের একটা সিরিজের কাজ করতে গিয়ে পরিচয় হয় আমাদের। এরপর একসঙ্গে ‘গুটি’ সিরিজে কাজ করেছি। সেখান থেকেই দুজনের মধ্যে ভালো জানাশোনা ও বন্ধুত্ব তৈরি হয়। এরপর আমাদের মধ্যে মন দেয়া নেয়া হয়। এই সময়টুকুতে মনে হয়েছে মানুষটা আমার জীবন সঙ্গী হতে পারে। এরপর পরিবারকে জানালে তাদের সম্মতিতেই সব কিছু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ