‘দরজা বন্ধ করে প্রিজাইডিং অফিসাররা ভোট দিয়েছেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। পোলিং এজেন্টদের বের করে দিয়ে দরজা বন্ধ করে প্রিজাইডিং অফিসাররা ভোট প্রদান করেছেন বলে অভিযোগ তুলেছেন আসনটির পরাজিত এক প্রার্থী। গতকাল দুপুরে রাজশাহীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এমন অভিযোগ তোলেন। ওই প্রার্থীর নাম ওবায়দুর রহমান। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তিনি রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি। তিনি বলেন, ‘৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে প্রকৃতপক্ষে আমি জয়যুক্ত হয়েছি। আর নৌকার প্রার্থী ৮৩ হাজার ৮৬২ ভোট পেয়েছেন যা বিভিন্ন টেলিভিশনেও দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীতে ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়। প্রিজাইডিং অফিসাররা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন।
তারা রুমের দরজা বন্ধ করে আমার এজেন্টদের বের করে দিয়ে নিজেরা ভোট দিয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি আমার পুঠিয়া-দুর্গাপুরে পুনরায় ভোট গণনা করার জন্য। নৌকার সমর্থকরা নির্বাচনের পর আমার কর্মীদের মারধরসহ তাদের বাড়িঘরে হামলা ও লুটপাট করে নিয়ে যাচ্ছে। প্রশাসনকে অভিযোগ দিলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’
জনতার আওয়াজ/আ আ