মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে চবি শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে চবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
একাডেমিক সেশন জট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে (জিরো পয়েন্ট) তালা দিয়ে আন্দোলনে নেমেছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করছে এ বিভাগের শিক্ষার্থীরা। সাদা কাফন ও মাথায় কাপড় বেঁধে হাতে ফেস্টুন নিয়ে আন্দোলন করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরাব হোসেন বলেন, আমাদের বিভাগের যাত্রা শুরু হয়েছে আজ থেকে আট বছর আগে। কিন্তু এখন পর্যন্ত বিভাগ থেকে একটা ব্যাচও মাস্টার্স শেষ করে বের হতে পারেনি। এ ছাড়াও আমাদের কোনো স্থায়ী ভবন নেই, বিভাগে পর্যাপ্ত শিক্ষক নেই। আমরা ভাসমানভাবে ক্লাস এবং পরীক্ষা দিচ্ছি। অনতিবিলম্বে এ সমস্যাগুলোর সমাধান চাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবনা।

বিভাগের আরেক শিক্ষার্থী ইসরাত জাহান ইপ্তি বলেন, আমাদের ৮টি ব্যাচ এখনো মাস্টার্স শেষ করে বের হতে পারেনি। আমাদের নির্দিষ্ট কোনো ক্লাসরুমও নেই। আমাদের দাবি- সময়মতো পরীক্ষা নেওয়া ও স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া।

১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান নাঈম বলেন, আমাদের একটা ভবিষ্যৎ আছে। অথচ এখন পর্যন্ত আমরা বিভাগের জট নিয়ে পড়ে আছি। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের এখানেই জীবন কাটিয়ে দিতে হবে। তারা কী আমাদের চাকরির বয়স বাড়িয়ে দিবে? আমাদের ভবিষ্যৎ নিয়ে তাদের একটুও মাথাব্যথা নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ