টিআইবি বিএনপির দালাল: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিআইবি বিএনপির দালাল: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা ও বক্তব্য একপেষে। একটা পক্ষের ওকালতি করে। সরকারের বিপক্ষে যা খুশি বলে। যে ভাষায় বিএনপি কথা বলে, তারাও সে ভাষায় কথা বলে। এ জন্যই বলছি, তারা বিএনপির দালাল।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দি; কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ