স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবেন : ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবেন : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবেন। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। এই বিষয়টা আমাদের সংসদ নেতা, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন।

রোববার (২৮ জানুয়ারি) রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, দ্বাদশ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার কিছু সংঘাত, সহিংসতা ও অন্তঃকোন্দল ছিল। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এটা আর হতে দেয়া যাবে না। আওয়ামী লীগই থাকতে চান বলে জানিয়েছেন। ভিন্ন কোনো নামে পরিচয় দিতে গেলে তাদের আবেগ আহত হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নারী সংরক্ষিত আসনে ব্যাপারে সংসদ নেতা শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন থাকবে, তারা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

স্বতন্ত্র এমপিরা কোনো হুইপের আওতায় থাকবেন জানতে চাইলে তিনি বলেন, চিফ হুইপ সংসদ নেতার সাথে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ