ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে সাগরিকার গোলে খুব কঠিন লড়াইয়ে ফাইনালে সুযোগ করেছে নিয়েছে বাংলাদেশ।
ভারতের সঙ্গে এই জয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেলেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ।
এর আগে নেপালকে ৩-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করে সাইফুল বারী টিটুর দল। টানা দুই ম্যাচে ভারত ও নেপালের বিপক্ষে জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
অন্যদিকে ভারত যাত্রা শুরু করেছিল ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে হেরে গেল ভারত।
জনতার আওয়াজ/আ আ