সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ম্যাচ কমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ম্যাচ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

নারী অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ করে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ২২ শটের টাইব্রেকার ১১-১১ সমতায় থাকার পর টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি।

বাংলাদেশ দল অবশ্য এই সিদ্ধান্ত না মেনে প্রতিবাদ জানায়। তারা দেনদরবার শুরু করে ম্যাচ কমিশনারের সঙ্গে। একপর্যায়ে ভারত দল মাঠ ছেড়ে যায়। পরে ম্যাচ কমিশনার জানান, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যার মানে, ভারতের ফাইনাল জয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল মাঠেই ছিল। কিন্তু ভারত দল আর মাঠে আসেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ