মডেলিংয়ে মেহজাবিনের বোন মালাইকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মডেলিংয়ে মেহজাবিনের বোন মালাইকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এবার শোবিজ অঙ্গনে পা রাখলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে এ যাত্রা শুরু করলেন তিনি। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মালাইকা চৌধুরী। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে মেহজাবিন চৌধুরী লেখেন, টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ। মেহজাবিনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মালাইকাকে মেহজাবিনের কার্বন কপি বলে মন্তব্য করছেন।

কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই। মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ