আল্লামা লুৎফর রহমানের দাফন সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আল্লামা লুৎফর রহমানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৪, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৪, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জনপ্রিয় ইসলামি বক্তা ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ মার্চ) বদরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার জানাজায় লাখো মানুষের সমাগম দেখা গেছে।

এর আগে সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাজার নামাজে মানুষের উপচে পড়া ভিড় ছিল।

মাওলানা লুৎফর রহমানের তৃতীয় জানাজার নামাজ বদরপুর কেন্দ্রীয় মসজিদ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গতকাল রবিবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীরর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গত ১৬ ফেব্রুয়ারি রাতে তার ব্রেনে একটি অপারেশন করা হয়। এরপর মাওলানা লুৎফর রহমানের আর জ্ঞান ফেরেনি।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফর রহমান। এরপর তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে জানান চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ