কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার এবং কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন। এই আন্দোলন চলবে। এই আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি অন্য কেউ করবে। কিন্তু আন্দোলন হবে।

সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সরকার এখন একটা ভয়ে আছে। যদিও তারা সরকারে আছে। ঠিক সরকার বলা যাবে না, একটা রাজত্ব চলছে। তারা ভয়ে ও আতঙ্কে আছে। তারা ‘ডামি’ নির্বাচন করলো। ডামি নির্বাচন বিশ্বব্যাপী প্রচলন হয়ে গেছে।

এই ডামি সরকরের ‘ডামি’ মন্ত্রীরাই কথা-বার্তা বলছেন। আর দাপ্তরিক কাজগুলোও করছে। যেগুলো অবৈধ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আওয়ামী লীগের সময় কোনোদিন দেখি নাই যে, এদেশের মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে। বাজারে যাবো কিনতে, দেখবো পকেটে টাকা নাই। কিনতে কিনতে শেষ হয়ে গেছে। আমরা যেহেতু মুসলমান সেহেতু আমরা রমজান পালন করবো। কিন্তু রমজান স্বস্তিদায়ক হবে না। কারণ রমজানের মধ্যেই জিনিসপত্রের দাম বাড়বে।

সম্প্রতি তার নিজের এক বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি এবং এদেশের জনগণ যাতে ভোট দিতে না পারে, এই প্রক্রিয়া বর্তমান সরকার বহু আগে থেকেই শুরু করেছে। এটাই ছিলো আমার বক্তব্যে। হয়েছেও তাই। জনগণের কোনো দাবি তারা (সরকার) মানে নাই। ফলে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই।

দেশটা এখন বিপদের মধ্যে আছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ