টাইগারদের সিরিজ জয়ে বিএনপির অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাইগারদের সিরিজ জয়ে বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তিন ম্যাচের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ