অধ্যাপক হলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদকসহ ১০ চিকিৎসক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধ্যাপক হলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদকসহ ১০ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ ১০ চিকিৎসক। রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত নিম্নোক্ত শিক্ষকগণের অধ্যাপক পদে পদোন্নতির শর্ত হিসেবে সক্রিয় শিক্ষকতার সময়সীমা প্রমার্জন এর প্রস্তাবটি রাষ্ট্রপতি ও আচার্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।’

অর্থোপেডিক সার্জারি বিভাগে মোট চারজন চিকিৎসক কর্মরত রয়েছেন। তারা হলেন— ডা. শেখ ফরহাদ, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো. আশরাফুল ইসলাম এবং ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল।

এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগেও একাধিক চিকিৎসক দায়িত্ব পালন করছেন। শিশু সার্জারি বিভাগে রয়েছেন ডা. এ.এম শাহীনুর। ইউরোলজি বিভাগে দায়িত্বে আছেন ডা. মোহাম্মদ আবদুস সালাম। একই সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী ডা. মোহাম্মদ রফিকুল ইসলামও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। ফিটোমেটারনাল মেডিসিন বিভাগে রয়েছেন ডা. উম্মে কুলসুম। গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে দায়িত্ব পালন করছেন ডা. মো. জাহিদুর রহমান এবং শিশু নিউরোলজি বিভাগে রয়েছেন ডা. কাজী আশরাফুল ইসলাম।

এ বিষয়ে জারি করা নোটিসে বলা হয়েছে, ‘এমতাবস্থায়, পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিষয়টি অবহিত করা হলো।’

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে প্রেরিত এই চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ