অনধিকার চর্চা তারেক রহমান বরদাস্ত করবেন না - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনধিকার চর্চা তারেক রহমান বরদাস্ত করবেন না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ

 

হবিগঞ্জ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন, তারেক রহমান যখন নেতৃত্ব দেবেন তখন জগাখিচুরির নেতৃত্ব আর বাংলাদেশে চলবে না। যার যা কাজ তাকে তাই করতে হবে। অনধিকার চর্চা তারেক রহমান বরদাস্ত করবেন না।

তারেক রহমানের পরিষ্কার বক্তব্য-দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না। ইতোমধ্যে দুর্নীতি, অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ৮-১০ হাজার নেতাকর্মীকে আমাদের নেতা তারেক রহমান দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। তিনি বলেছেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা কৃষক দলের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের কৃষক যদি বাঁচে তবে বাংলাদেশ বাঁচবে। সে সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের দল ক্ষমতায় গেলে কৃষকদের জন্য রাষ্ট্রের অসংখ্য বরাদ্দ, অনুপ্রেরণা থাকবে।

তাদের কাছে এসব পৌঁছে দেওয়া কৃষক দলের দায়িত্ব। যারা মনে করবেন দামি জুতা, দামি কাপড় পড়েছেন কৃষকের কাছে যাবেন কি করে তারা দয়া করে কৃষক দল ছেড়ে দেন। কৃষক দল করতে গেলে কৃষকের কাছে যেতে হবে।

ধানের দাম কখন কত, ধানের চারা কখন কোথায় পাওয়া যায় জানতে হবে। কোন ধান কত দিনে কাটতে হবে তা জানতে হবে। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। অতএব কৃষকদের রক্ষা করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ