অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন ময়মনসিংহের চিকিৎসক ডা: বিধান রঞ্জন রায় - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন ময়মনসিংহের চিকিৎসক ডা: বিধান রঞ্জন রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা সদস‍্য হয়েছেন অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মনোরোগবিদ‍্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং জাতীয় মানসিক স্বাস্থ‍্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকালে মন্ত্রী পরিষদের সচিব মো. মাহাবুব হোসেন গনমাধ‍্যমে এই তথ‍্য নিশ্চিত করেন।

এরপর এদিন সন্ধ্যা ৬টার পর মন্ত্রী পরিষদ সচিব ডা: বিধান রঞ্জন রায় পোদ্দারকে মুঠোফোনে শপথ গ্রহনের আমন্ত্রণ জানানো হয়।

তবে বতর্মানে তিনি ময়মনসিংহ নগরীর নিজ বাসায় অবস্থান করায় তিনি যেতে পারেননি। আগামী শনিবার অথবা রবিবার তিনি শপথ গ্রহন করবেন বলেন জানিয়েছেন স্বজনরা।

এ সময় প্রতিক্রিয়া জানতে চাইলে আপাতত গনমাধ‍্যমে কথা বলবেন না বলে জানান ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।

এদিকে এই খবর গনমাধ‍্যমে ছড়িয়ে পরার পর ডা: বিধান রঞ্জন রায় এর বাসায় ভিড় জমান তাঁর সহকর্মী, প্রতিবেশি ও স্বজনরা।এ সময় তাঁর বাসায় গিয়ে অনেককে মিষ্টি হাতে ফুলেল শুভেচ্ছা জানাতে আসতেও দেখা গেছে।

ডা: বিধান রঞ্জন রায় এর স্ত্রী কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতাল ময়মনসিংহের প্রভাষক ডা: রমা সাহা বলেন, সন্ধ্যা ৬টার পর হঠাৎ ফোন করে বিষয়টি জানানো হয়। তবে তিনি বর্তমানে বাসায় (ময়মনসিংহ) অবস্থান করায় শপথ অনুষ্ঠানে যেতে পারেননি।

এই বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, খবরটি আমিও শুনেছি। তবে এর বাইরে অফিসিয়ালি আমার কাছে কোন তথ‍্য নেই।

জানা যায়, ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার ২৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ‍্য নগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ডা: গোপী রঞ্জন রায় পোদ্দার। তিনি শিক্ষা জীবনে সুনামগঞ্জ জুবলী উচ্চ বিদ‍্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি স‍্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। সেখান থেকে কর্মজীবনে যোগদান করে ১৯৯৭ সাল থেকে তিনি পরিবার নিয়ে ময়মনসিংহ নগরীতে বসবাস শুরু করেন। বতর্মানে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে সপ্তাহে তিন দিন নিয়মিত রোগী দেখেন বলেও জানিয়েছেন তাঁর স্ত্রী ডা: রমা সাহা।

সূত্র জানায়, ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার চিকিৎসা সেবার পাশাপাশি নিয়মিত লেখালেখির সাথেও জড়িত। তাঁর প্রকাশিত বইয়ের মধ‍্যে সামাজিক চেতনার মনস্তত্ত্ব (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগন (২০২০) উল্লেখযোগ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ