অবরোধ সফলে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সফলে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে ১১তম ধাপে বিএনপির ডাকা ৩৬ ঘন্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বকশি হোটেলের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, যুবদল মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং যুবদল কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেলসহ মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানা যুবদলের নেতৃবৃন্দ।

মিছিল থেকে একতরফা তপশিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গ্রেফতার, গুম , নির্যাতন বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ