অবরোধের সমর্থনে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দশম দফা অবরোধের সমর্থনে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, এবং সাধারণ সম্পাদক আইয়ুব আলী নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় অবরোধকারীরা তাদের দাবীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যাক্ত করেন।

মিছিলে জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলা শাখা এবং ঢাকা জেলার বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের পদত্যাগ ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে দশম ধাপে ৪৮ ঘন্টা অবরোধ কর্মসুচি পালন করছে বিএনপি-জামায়াত সহ বিভিন্ন জোট ও সমমনা দলগুলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ