অভিযোগ খণ্ডালেন অভিনেত্রী তানজিন তিশা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভিযোগ খণ্ডালেন অভিনেত্রী তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশা’র বিরুদ্ধে অভিযোগ এনেছেন শরীফ খান নামে প্রযোজক দাবি করা এক ব্যক্তি। কলকাতার নির্মাতা এম.এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়ে নাকি ফেরত দেননি তিশা- এমনটাই অভিযোগ। তবে, অভিনেত্রী এই অভিযোগটিকে ভিত্তিহীন বলে জানালেন। তার আইনজীবী জসীম উদ্দিন বলেছেন, তানজিন তিশাকেই সরাসরি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রযোজক দাবি করা শরীফ খান গণমাধ্যমে বলেছেন, তিশা’র অসহযোগিতার কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে। বাদ পড়ার পর অগ্রিম নেয়া টাকা ফেরত দিতে টালবাহানা করছেন তিশা। এ বিষয়ে তিশা বলেন, এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং ক্যানসেল হলে এই অর্থ ফেরত যাবে না। তিনি আরও বলেন, শরীফ নামে একজন আমার সঙ্গে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলবো? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ