অহেতুক কথা বলে হাস্যস্পদ হবেন না: সরকারকে আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অহেতুক কথা বলে হাস্যস্পদ হবেন না: সরকারকে আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব এড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ব‌লে‌ছেন, হাছান মাহমুদ সাহেব বলেছেন “জিয়াউর রহমান জীবদ্দশায় নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি”। এটি ছিলো শহীদ জিয়ার বড় মনের পরিচয়। জীবদ্দশায় শেখ মুজিবুর রহমানও নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। এধরণের অহেতুক কথা বলে হাস্যস্পদ হওয়ার কোনো যুক্তি নেই।

শুক্রবার ২৯ মার্চ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আওয়ামী লীগ সঠিক ইতিহাসের পথের দিকে আসুক। তাহলে হয়ত মানুষের হদয়ে ঢুকতে পারবে। ইতিহাস বিকৃত করে সাময়িক বিভ্রান্তি ছড়াতে পারে কিন্তু এ ফলাফল ভালো হবে না। এই বিকৃতির জন্য এই আওয়ামী লীগই একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি বলেন, আওয়ামী লীগ দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। তাই দেশের মানুষগুলোকে তারা প্রজা ভাবে। এ দেশের মানুষ যেমন শান্তিপ্রিয় তেমনি প্রতিবাদী। তার প্রমান মিলেছে ৭১ সালে। এই প্রতিবাদী জনতা যখন রূখে দাঁড়াবে তখন কেউ ক্ষমা পাবেন না। তাই সময় থাকতে সাবধান হয়ে যান।

সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভূইয়ার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট, যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ