অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর নতুন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন। গতকাল বুধবার তিনি এ দায়িত্ব পান। আগামী ৩০ জুলাই পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনজনের মধ্যে এস এম মুনীর সিনিয়র।
জনতার আওয়াজ/আ আ