আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কাকরাইল- মৎস্যভবন হয়ে শাহবাগে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

দেখা গেছে, ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল মিছিলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ