আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে সভা থেকে বের দেয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে সভা থেকে বের দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৭:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৭:৩০ পূর্বাহ্ণ

 

লালমনিরহাটের আদিতমারীতে সমাজকল্যাণ মন্ত্রীর সামনে বর্ধিত সভা থেকে নজরুল ইসলাম মৃধা নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত নজরুল ইসলাম মৃধা টানা দুই বারের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা। তিনি একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে বর্ধিত সভার আয়োজন করে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহমেদ।বর্ধিত সভা চলাকালীন হঠাৎ কতিপয় নেতাকর্মী মঞ্চে মন্ত্রীর পিছনে বসে থাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মৃধাকে টেনে হিঁচড়ে মারপিট করে মঞ্চ থেকে নামিয়ে দেয়। এ সময় তুমুল হট্টগোল বেঁধে যায়। পুলিশি হস্তক্ষেপে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মৃধাকে বাইরে নেওয়া হয়। 

এমনই অভিযোগ করেছেন নজরুল ইসলাম মৃধা। তিনি তাৎক্ষণিক উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ঘটনার ব্রিফিং দেয়ায় পুনরায় ওই নেতাকর্মীরা নজরুল ইসলাম মৃধাকে ধাওয়া দিলে তিনি স্থানীয় পুলিশ সদস্যের  বাসায় ঢুকে রক্ষা পান।

আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মৃধা সাংবাদিকদের বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দাওয়াত পেয়ে বর্ধিত সভায় মন্ত্রীর পিছনের আসনে বসেছিলাম। হঠাৎ মন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজানের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল হাইব্রিড নেতাকর্মী মন্ত্রীর সামনে আমাকে পিটিয়ে মুজিব কোর্ট ছিঁড়ে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘বর্ধিত সভার বিষয়টি গনমাধ্যমকর্মীদের ব্রিফিং করায় তারা দ্বিতীয়বার আক্রমণ করে।  আমি নৌকা প্রত্যাশী হয়ে পোস্টার সাটিয়ে গণসংযোগ করেছি। এটাই আমার অপরাধ। নৌকার মালিক শেখ হাসিনা। আমি চাইতেই পারি, দেয়ার মালিক প্রিয় নেত্রী। এ কারণে মন্ত্রী মহোদয়ের সামনে তার এপিএস মিজান আমাকে পিটিয়েছে। বিষয়টি সিনিয়র নেতাদের অবগত করা হচ্ছে।’

সমাজকল্যাণ মন্ত্রী ব্যক্তিগত সহকারী কর্মকর্তা(এপিএস) মিজানুর রহমান মিজান এ বিষয়ে মোবাইলে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। বর্ধিত সভার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, কতিপয় নেতাকর্মী আপোষে নজরুল ইসলাম মৃধাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়েছে। তবে হলরুমে হট্টগোল হয়নি। হলে বাইরে হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ