আওয়ামী লীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ শুক্রবার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৯:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৯:৪১ পূর্বাহ্ণ

 

পূর্বঘোষিত বৃহস্পতিবারের (২৭ জুলাই) এর পরিবর্তে একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে আওয়ামী লীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করার ঘোষণা দিয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় এই সমাবেশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জুলাই ) ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করার অনুমতি চায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অনুমতি দেয়নি।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2825226575293515&output=html&h=280&adk=1084484812&adf=429907761&pi=t.aa~a.3570455705~i.3~rp.4&w=683&fwrn=4&fwrnh=100&lmt=1690429134&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=9447247199&ad_type=text_image&format=683×280&url=https%3A%2F%2Fwww.protidinersangbad.com%2Fpolitics%2F408033&fwr=0&pra=3&rh=171&rw=683&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMC4xLjAiLCJ4ODYiLCIiLCIxMDkuMC41NDE0LjEyMCIsW10sMCxudWxsLCI2NCIsW1siTm90X0EgQnJhbmQiLCI5OS4wLjAuMCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEwOS4wLjU0MTQuMTIwIl0sWyJDaHJvbWl1bSIsIjEwOS4wLjU0MTQuMTIwIl1dLDBd&dt=1690429134551&bpp=3&bdt=938&idt=3&shv=r20230725&mjsv=m202307240101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D84c969fc6aea9aa3-22f1005bf5e20059%3AT%3D1690429091%3ART%3D1690429091%3AS%3DALNI_MZGs2X1Y79FwMHYU-FfehnJKBnLCQ&gpic=UID%3D00000d1faf41103b%3AT%3D1690429091%3ART%3D1690429091%3AS%3DALNI_MYzuzBgCwef28pkT-J6AlxdiulWyA&prev_fmts=0x0%2C683x280&nras=2&correlator=466865101207&frm=20&pv=1&ga_vid=309686183.1690429086&ga_sid=1690429134&ga_hid=163597768&ga_fc=1&u_tz=360&u_his=2&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=295&ady=955&biw=1349&bih=625&scr_x=0&scr_y=0&eid=44759837%2C44759875%2C44759926%2C31076341%2C31076385%2C42531705%2C44788441%2C44798156&oid=2&pvsid=1926756017947649&tmod=1771360445&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.protidinersangbad.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C625&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=DcovYbXrr5&p=https%3A//www.protidinersangbad.com&dtd=10

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান বলেন, ‘আগামীকাল বিশ্ববিদ্যালয়ের খেলা রয়েছে, ক্লাস পরীক্ষাও চলছে। খেলার মাঠের পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। জনসমাগম ও জনদূর্ভোগ এড়াতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

অন্যদিকে, বিএনপির চাওয়া ছিল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার। দিনটি ‌কর্মদিবস উল্লেখ করে এ দুই ভেন্যুতে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।

স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন

শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা বিএনপির

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ