আগামী দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে জনসমাবেশের ডাক দিয়েছে দলটি।

শনিবার (১৩ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচি হলো

আগামী ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে জনসমাবেশ। ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর জনসমাবেশ। ২৬ মে ঢাকা উত্তর মহানগরসহ ১৯ জেলা ও মহানগরে জনসমাবেশ এবং ২৭ মে ঢাকা দক্ষিণ মহানগরসহ ১৫ জেলায় শান্তিপূর্ণভাবে জন সমাবেশের ঘোষণা করেছে দলটি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এ. জেড. এম. ডা. জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ