আগামী বোরো মৌসুমে সরকার কিনবে সাড়ে ১৬ লাখ টন ধান-চাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী বোরো মৌসুমে সরকার কিনবে সাড়ে ১৬ লাখ টন ধান-চাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ

 

আগামী বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকার ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা। এর মধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ