আগামীকাল নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১০, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১০, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ আটককৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।

আগামীকাল (১১ মে) নয়াপল্টনে এ প্রতিবাদ সমাবেশ করবে যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত সোমবার (৬ মে) দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না এ প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ