আজকের শিক্ষার্থীরাই দেশের নিরাপত্তা দিবে: নৌপ্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজকের শিক্ষার্থীরাই দেশের নিরাপত্তা দিবে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি কম্পিউটার পাচ্ছে। ২০০৮ সালের আগে এগুলো চিন্তা করা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দিন বদলের স্বপ্নের কথা বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। তখন অনেকেই বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ হবেনা, ডিজিটাল বাংলাদেশের আদলে টালমাটাল হয়ে যাবে। দেশ টালমাটাল হয়নি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমরা একটি শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। শিক্ষিত দেশ গড়তে না পারলে এত সুন্দর বাংলাদেশ হয়েছে সেটি কে ধরে রাখবে? এর নিরাপত্তা কে দিবে? আজকের শিক্ষার্থী তোমরাই সুন্দর ও ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা দিবে।

শুক্রবার (১৯ মে) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই, জনশুমারি প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ট্যাব বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জনশুমারি প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণির ২৭০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার/ ট্যাব, মহিলাদের জন্য আয়বর্ধক (আইডিএ) প্রকল্পের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং ২০ জন সবজি চাষীর মাঝে ভ্যান বিতরন করা হয়।

পরে প্রতিমন্ত্রী বিরলের বিজোড়া ইউনিয়নে জুগিহারী জামে মসজিদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং সাধারণ সম্পাদক রমাকান্ত রায় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ