আড়াইহাজারে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং রোকেয়া দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলার ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সখি আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সম্পা রানী দাস, সফল জননী হিসেবে মোসাঃ লিপি আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুৃন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী হিসেবে রুবিনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে হিসেবে লুৎফুন্নাহার। এই সময় জয়িতাদের সম্মননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ