আড়াইহাজারে রাস্তা সংস্কারের সময় দেয়াল ধসে পশু চিকিৎসকের নিহত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে রাস্তা সংস্কারের সময় দেয়াল ধসে পশু চিকিৎসকের নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তা সংস্কারের কাজের সময় দেয়াল ধসে পরে ঠাকুর চাপ ঘোষ (৮০) নামের এক পল্লী চিকিৎসকের করুন মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার চৈতনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাপ ঘোষ নড়াইলের বাসিন্দা। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে বসবাস করে গ্রামে গ্রামে গিয়ে গবাদি পশুর চিকিৎসা করতেন।
এলাকাবাসি জানিয়েছে, মানিকপুর বাজার থেকে দয়াকান্দা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশলী অধীনে নির্মিত রাস্তা সংস্কারের কাজ করছিল। তমা কন্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটি রাস্তা সংস্কার করার জন্য রাস্তার পাশে গর্তে করে। কিন্তু চৈতনকান্দা এলাকার সাব মিয়ার বাড়ীর সামনে গর্তটি বৃস্টিতে বড় হয়ে যায়। যার ফলে বুধবার ১০টার দিকে রাস্তার পাশে থাকা দেওয়ালটি ভেঙ্গে চাপা দিলে ঠাকুর চাপ ঘটনাস্থলে নিহত হয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক রাসেল মিয়া জানান, রাস্তার কাজ করার সময় এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ