আদিলুর ও এলানের মুক্তি চাই বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদিলুর ও এলানের মুক্তি চাই বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, যাদের সৃষ্টি হয়েছিল মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগঠন এর নাম দেওয়া হয়েছিল “অধিকার “। আজ সেই অধিকার এর কোন অধিকার নেই। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। অধিকার এর সম্পাদক এড আদিলুর রহমান খান এবং পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানকে ২বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের অপরাধ তারা মায়ের ডাক এর পক্ষে গুম,খুন ও ক্রসফায়ারের বিপক্ষে কথা বলেন।মানুষের অধিকারে কথা বলে,গণতন্ত্রের কথা বলে,ভোটেরাধিকার জন্য কথা বলেন।তাদের বিরুদ্ধে দূর্নীতির কোন অভিযোগ নেই, চাঁন্দাবাজী আর দখলবাজির কোন মামলা নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ হেফাজত ইসলামের বিরুদ্ধে ভূল তথ্য দিয়েছে। আমাদের দাবী এই অভিযোগ এর জন্য জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিকভাবে তদন্ত করা হোক।সেই তদন্তে অভিযোগ প্রমানিত হলে তাদেরকে আরো কঠিন শান্তি দেওয়া হোক। অভিযোগ সত্যি প্রমানিত না হলে যারা অভিযোগের নামে চক্রান্ত ও ষড়যন্ত্র করেছে তাদের সবাইকে শাস্তির আওতায় এনে কঠিন শান্তি দেওয়া হোক। আন্তর্জাতিকভাবে অভিযোগ প্রমানিত না হওয়া পর্যন্ত তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হোক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ