আনিসুল হককেকিল-ঘুষি দৌড়ে গণধোলাই থেকে রক্ষা পেলেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আনিসুল হককেকিল-ঘুষি দৌড়ে গণধোলাই থেকে রক্ষা পেলেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বিক্ষুদ্ধ জনতার কিল-ঘুষি মারার ঘটনা ঘটলেও দৌড় দিয়ে রক্ষা পেলেন গণধোলাই থেকে। গতকাল সোমবার বিকালে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালতের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হকের ওপর হামলা করেন বিক্ষুদ্ধ জনতা ও আইনজীবীরা। তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই মাথার হেলমেটের ওপর কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ আনিসুল হককে নিয়ে গণধোলাই থেকে রক্ষা করতে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার আগে আইনজীবীরাসহ সাধারণ জনগণ আনিসুল হকের ফাঁসি চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। তবে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, শুনানি শেষে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি ৭ দিনের আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন নাম্বার আসামি করা হয়েছে। আদালতে সিআইডির তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আনিসুল হককে চার রিমান্ড দেন আদালত। আশা করি, এই রিমান্ডের মাধ্যমে এ ঘটনার সঠিক তথ্য উদঘাটন হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদরাসা ছাত্র মো. সোলাইমান নিহত হন। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ